প্রধান শিক্ষক পরিচিতি
মোঃ সাদিকুল ইসলাম (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক)
বিসমিল্লাহির রহমানির রহিম
“ইকরা বিসমি রাব্বী কাল্লাজি খালাক”
পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ।
শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার মাধ্যমে ব্যাক্তির জ্ঞান ও আচরণের কংক্ষিত পরিবর্তন ঘটে । সু-শিক্ষা প্রদানের লক্ষ্যে আদর্শ মানুষ তৈরীর মহান ব্রতকে কেন্দ্র করে ১লা জানুয়ারী ১৯৯৫ ইং সালে প্রতিষ্ঠিত অত্র বিদ্যালয়টি।
বিজ্ঞান মনস্ক মানব সম্পদ গঠন ও শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশ, সু-শিক্ষার মাধ্যমে সুনাগরিক তৈরি আমাদের মূল লক্ষ্য । লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কর্মকান্ডে এ প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
বর্তমানে প্রতিষ্ঠানটির দক্ষ, মেধাবী, প্রশিক্ষীত এবং খ্যাতিমান শিক্ষক- শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আধুনিক বিশ্ব তথ্য প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম প্রতিটি জাতির ঐকান্তিক কাম্য, সেই লক্ষ্যে সনাতন পদ্ধতি মুছে ফেলে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য জাতিকে একটি আধুনিক যুগোপযোগী ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় পাঠদান কার্যক্রম পরিচালনা করে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী তথ্য প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম ও পাঠদান করছেন।
পরিশেষে শিক্ষার মান বৃদ্ধি ও পাঠদানের মান উন্নয়নে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সহ সকলের পরামর্শ ও মতামত সানন্দে গ্রহণ করা হয়।
নির্দিষ্ট নির্দেশনা যথাযথভাবে অনুসরণ পূর্বক সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীলতা এবং সহযোগীতা পেলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি একদিন বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম হবে বলে আমি বিশ্বাস করি।